কুরআনে বর্ণিত নবীগণের জীবন থেকে নেওয়া শিক্ষামূলক ও অনুপ্রেরণীয় গল্পসমূহ।
আল্লাহ তাআলা মাটি দিয়ে প্রথম মানুষ আদম (আঃ)-কে সৃষ্টি করেন এবং তাঁকে জান্নাতে বসবাস করতে দেন। ইবলিসের ধোঁকায় তিনি নিষিদ্ধ ফল ভক্ষণ করেন এবং পৃথিবীতে প্রেরিত হন। তিনি ছিলেন পৃথিবীর প্রথম নবী।
নূহ (আঃ) তাঁর জাতিকে দীর্ঘ সময় ধরে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দেন। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে। আল্লাহর নির্দেশে তিনি একটি বিশাল নৌকা নির্মাণ করেন এবং মহাপ্লাবনের সময় মুমিনদের রক্ষা করেন।
ইব্রাহিম (আঃ) মূর্তিপূজার বিরুদ্ধে দাঁড়িয়ে একত্ববাদের দাওয়াত দেন। নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করলে আল্লাহ আগুনকে তাঁর জন্য শীতল ও নিরাপদ করে দেন। তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা বা 'খলিলুল্লাহ' ।
আমাদের এই পাতাটি নিয়মিত আপডেট করা হচ্ছে। আরও অনেক নবীর কাহিনী শীঘ্র যোগ করা হবে ইনশাআল্লাহ।