HISNUL MUSLIM • হিসনুল মুসলিম
দৈনন্দিন কিমূল্যবান দোয়া
কুরআন ও সুন্নাহ থেকে সংকলিত দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দোয়াসমূহ। আল্লাহ আমাদের আমল কবুল করুন।
আজকের দোয়া
🌅
সকালের দোয়াاللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ
Allahumma bika asbahna, wa bika amsayna, wa bika nahya, wa bika namutu wa ilaykan-nushur.
হে আল্লাহ! আপনার রহমতেই আমরা সকালে উপনীত হই, আপনার রহমতেই সন্ধ্যায় উপনীত হই, আপনার হুকুমেই আমরা বেঁচে থাকি, আপনার হুকুমেই আমরা মৃত্যুবরণ করি। আর আপনার দিকেই (হাশরের দিন) আমাদের ফিরে যেতে হবে।
তিরমিযী: ৩৩৯১
🌅
সকালের দোয়া
CATEGORY • morning
اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ
Allahumma bika asbahna, wa bika amsayna, wa bika nahya, wa bika namutu wa ilaykan-nushur.
হে আল্লাহ! আপনার রহমতেই আমরা সকালে উপনীত হই, আপনার রহমতেই সন্ধ্যায় উপনীত হই, আপনার হুকুমেই আমরা বেঁচে থাকি, আপনার হুকুমেই আমরা মৃত্যুবরণ করি। আর আপনার দিকেই (হাশরের দিন) আমাদের ফিরে যেতে হবে।
তিরমিযী: ৩৩৯১
أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Asbahna 'ala fitratil-Islam, wa 'ala kalimatil-ikhlas, wa 'ala deeni Nabiyyina Muhammadin sallallahu 'alayhi wa sallam.
আমরা সকালে উপনীত হয়েছি ইসলামের ফিতরাতের ওপর, একনিষ্ঠতার বাণীর ওপর এবং আমাদের নবী মুহাম্মদ (সা.)-এর দীনের ওপর।
আহমাদ: ১৫৩০২
🌇
সন্ধ্যার দোয়া
CATEGORY • evening
بِاسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
Bismillahil-ladhi la yadurru ma'as-mihi shay'un fil-ardi wa la fis-sama'i wa Huwas-Sami'ul-'Alim.
আল্লাহর নামে; যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। (৩ বার)
তিরমিযী: ৩৩৪৭
🕌
মসজিদ সংক্রান্ত
CATEGORY • masjid
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
Allahummaf-tah lee abwaba rahmatik.
হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। (মসজিদে প্রবেশের দোয়া)
মুসলিম: ৭১৩
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
Allahumma innee as'aluka min fadlik.
হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। (মসজিদ থেকে বের হওয়ার দোয়া)
মুসলিম: ৭১৩
🤲
বিপদ ও দুশ্চিন্তা
CATEGORY • distress
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
La ilaha illa Anta subhanaka innee kuntu minad-dalimeen.
আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র ও মহান! লশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত।
তিরমিযী: ৩৫০৫ (সূরা আম্বিয়া: ৮৭)
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
Hasbunallahu wa ni'mal-Wakeel.
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক।
বুখারী: ৪৫৬৩ (সূরা আল-ইমরান: ১৭৩)
✨
শুকরিয়া ও প্রশংসা
CATEGORY • gratitude
الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ
Alhamdu lillahil-ladhi bini'matihi tatimmus-salihat.
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যাঁর অনুগ্রহে সকল ভালো কাজ পূর্ণতা পায়।
ইবনে মাজাহ: ৩৮০৩
😴
ঘুমের আগের দোয়া
CATEGORY • sleep
بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا
Bismika Allahumma amutu wa ahya.
হে আল্লাহ! আপনার নামেই আমি মৃত্যুবরণ করি (ঘুমাই) এবং আপনার নামেই জীবন লাভ করি (জাগি)।
বুখারী: ৬৩১২
🍽️
খাওয়ার দোয়া
CATEGORY • eating
بِسْمِ اللَّهِ
Bismillah.
আল্লাহর নামে শুরু করছি।
বুখারী: ৫৩৭৬