দোয়ার গুরুত্ব
দোয়া হলো ইবাদতের মগজ। মুমিনের জীবনে দোয়ার গুরুত্ব অপরিসীম। যেকোনো বিপদে-আপদে বা খুশির মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা সুন্নাত। এই পেজে আমরা দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কিছু দোয়া সংকলন করেছি যা আপনার আমলকে আরও সহজ করবে।
দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়া ও আমলসমূহ, যা কুরআন ও সহীহ সুন্নাহ থেকে সংকলিত।
হে আল্লাহ! আপনার রহমতেই আমরা সকালে উপনীত হই, আপনার রহমতেই সন্ধ্যায় উপনীত হই, আপনার হুকুমেই আমরা বেঁচে থাকি, আপনার হুকুমেই আমরা মৃত্যুবরণ করি। আর আপনার দিকেই (হাশরের দিন) আমাদের ফিরে যেতে হবে।
আমরা সকালে উপনীত হয়েছি ইসলামের ফিতরাতের ওপর, একনিষ্ঠতার বাণীর ওপর এবং আমাদের নবী মুহাম্মদ (সা.)-এর দীনের ওপর।
আল্লাহর নামে; যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। (৩ বার)
হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। (মসজিদে প্রবেশের দোয়া)
হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। (মসজিদ থেকে বের হওয়ার দোয়া)
আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র ও মহান! লশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত।
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক।
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যাঁর অনুগ্রহে সকল ভালো কাজ পূর্ণতা পায়।
হে আল্লাহ! আপনার নামেই আমি মৃত্যুবরণ করি (ঘুমাই) এবং আপনার নামেই জীবন লাভ করি (জাগি)।
আল্লাহর নামে শুরু করছি।