আসমাউল হুসনা বা আল্লাহর সুন্দরতম নামসমূহ। এই নামসমূহ মুখস্থ করা এবং এর মর্মার্থ উপলব্ধি করা ঈমানের অন্যতম অংশ।
একমাত্র সত্য উপাস্য।
যিনি সৃষ্টির সকল জীবের প্রতি দয়া করেন।
যিনি পরকালে শুধুমাত্র মুমিনদের প্রতি বিশেষ রহমত করবেন।
যিনি মহাবিশ্বের প্রকৃত মালিক ও নিয়ন্ত্রণকারী।
যিনি সকল প্রকার দোষ-ত্রুটি ও সীমাবদ্ধতা থেকে মুক্ত।
যিনি শান্তি ও নিরাপত্তাদানকারী এবং সকল বিপদ থেকে মুক্তি দান করেন।
যিনি তাঁর বান্দাদের ওপর জুলুম করেন না এবং মুমিনদের নিরাপত্তা নিশ্চিত করেন।
যিনি সবকিছু প্রত্যক্ষ করেন এবং রক্ষণাবেক্ষণ করেন।
যিনি সর্বশক্তিমান এবং যাঁর ওপর কেউ জয়ী হতে পারে না।
যিনি অভাবীকে সচ্ছল করেন এবং নিজের ইচ্ছা বজায় রাখতে সক্ষম।
যিনি নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী এবং বড়ত্ব যাঁর ভূষণ।
যিনি কোনো নমুনা ছাড়াই সবকিছু সৃষ্টি করেছেন।
যিনি পরিকল্পনা অনুযায়ী নিপুণভাবে সৃষ্টি করেন।
যিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন ও সুন্দর আকৃতি দান করেন।
যিনি বান্দার গুনাহ বারবার ক্ষমা করতে ভালোবাসেন।
যিনি অবাধ্যদের ওপর কঠোর এবং সবকিছুর ওপর প্রভাবশালী।
যিনি বান্দাকে অকাতরে সবকিছু দান করেন।
যিনি পৃথিবীর সকল প্রাণীকে আহার ও জীবনোপকরণ পৌঁছে দেন।
যিনি রহমতের দরজা খুলে দেন এবং কঠিন কাজে বিজয় দান করেন।
যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন।
যিনি রিজিক ও জীবনকে সংকুচিত বা নিয়ন্ত্রণ করতে পারেন।
যিনি বান্দার জন্য রিজিক ও আত্মিক শান্তি প্রশস্ত করে দেন।
যিনি অহংকারীদের পতন ঘটান ও সম্মান হ্রাস করেন।
যিনি মুমিন ও সৎ ব্যক্তিদের মর্যাদা উচ্চ করে দেন।
যিনি যাকে ইচ্ছা দুনিয়া ও আখিরাতে ইজ্জত দান করেন।
যিনি নাফরমানদের লাঞ্ছিত ও অপদস্থ করেন।
যিনি মানুষের মনের গোপন কথাও শোনেন।
যিনি অন্ধকার রাতের কাল পিঁপড়াকেও দেখতে পান।
যিনি ন্যায়বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত দান করেন।
যিনি কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না।
যিনি অত্যন্ত কৌশলী এবং বান্দার ওপর দয়াবান।
যিনি প্রতিটি বস্তুর অন্দরের খবরও রাখেন।
যিনি গুনাহগারদের তৎক্ষণাৎ শাস্তি না দিয়ে সুযোগ দেন।
যিনি সর্বোচ্চ মহিমার অধিকারী।
যিনি বান্দার বড় বড় গুনাহ ঢেকে রাখেন ও ক্ষমা করেন।
যিনি বান্দার সামান্য নেক কাজের জন্য অনেক বড় প্রতিদান দেন।
যিনি শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সবার উপরে।
যাঁর বড়ত্বের কোনো সীমা নেই।
যিনি সমগ্র মহাবিশ্বকে রক্ষা করে চলছেন।
যিনি প্রতিটি প্রাণীকে তার প্রাপ্য ক্ষমতা ও রিজিক দান করেন।
যিনি কিয়ামতের দিন সূক্ষ্মভাবে সব কাজের হিসাব নেবেন।
যিনি তাঁর গুণাবলীর কারণে সুউচ্চ ও মহিমাময়।
যিনি বিনাপ্রার্থনায় ও উদার হাতে বান্দাকে দান করেন।
যিনি প্রতিটি মুহুর্ত ও প্রতিটি কাজের পর্যবেক্ষণ করেন।
যিনি মোনাজাত ও দুআ কবুল করেন।
যাঁর জ্ঞান ও ক্ষমতা সবখানে পরিব্যপ্ত।
যাঁর প্রতিটি কাজ প্রজ্ঞা ও উদ্দেশ্যে পূর্ণ।
যিনি তাঁর নেক বান্দাদের অত্যন্ত ভালোবাসেন।
যিনি গৌরব ও সম্মানের শীর্ষে অবস্থানকারী।
যিনি মৃত্যুর পর কিয়ামতের দিন সবাইকে জীবিত করবেন।
যিনি সবকিছু প্রত্যক্ষ করছেন এবং যার কাছে কিছুই গোপন নয়।
যিনি যাঁর অস্তিত্ব চিরকাল ছিল, আছে এবং থাকবে।
যিনি বান্দার ভরসার একমাত্র আশ্রয়স্থল।
যাঁর শক্তির বিন্দুমাত্র ক্ষয় বা সীমাবদ্ধতা নেই।
যাঁর শক্তিতে কারো সাহায্যের প্রয়োজন হয় না।
যিনি মুমিনদের অভিভাবক ও উত্তম বন্ধু।
যিনি প্রশংসা ও গুণকীর্তনের একমাত্র যোগ্য আধার।
যিনি প্রতিটি বস্তুর সংখ্যা ও পরিমাণ সম্পর্কে জানেন।
যিনি প্রথমবার সৃষ্টি প্রক্রিয়া শুরু করেছেন।
যিনি ধ্বংসের পর পুনরায় সৃষ্টিতে সক্ষম।
যিনি প্রাণহীন বস্তুতে প্রাণ দান করেন।
যিনি নির্ধারিত সময়ে মৃত্যুর ফয়সালা করেন।
যিনি অমর ও অবিনশ্বর।
যিনি নিজে সবকিছুর ধারক এবং কারো মুখাপেক্ষী নন।
যিনি সবকিছুর উৎস এবং যাঁর কাছে সবকিছুই বর্তমান।
যিনি পরিপূর্ণ সম্মান ও মর্যদার অধিকারী।
যিনি তাঁর গুণ ও কাজে একক।
যিনি এক ও অদ্বিতীয়, যাঁর কোনো শরিক নেই।
সবকিছু যাঁর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো নন।
যিনি যা ইচ্ছা তা করতে সক্ষম।
যাঁর একচ্ছত্র ক্ষমতার কাছে সবাই নতি স্বীকার করে।
যিনি যাকে ইচ্ছা অন্যদের চেয়ে এগিয়ে দেন।
যিনি যাকে ইচ্ছা পিছিয়ে দেন বা অবকাশ দেন।
সবকিছুর শুরু যাঁর হাত ধরে, যাঁর আগে কেউ নেই।
সবকিছুর ধ্বংস আছে কিন্তু তিনি চিরবিরাজমান।
যাঁর নিদর্শন সবখানে বিদ্যমান।
যিনি দৃষ্টির অন্তরালে কিন্তু সবকিছুর ধারক।
যিনি সারা বিশ্বের শাসনকর্তা।
যিনি সৃষ্টির সব ধারণা বা কল্পনার ঊর্ধ্বে।
যিনি বান্দার প্রতি অত্যন্ত দয়াপরবশ ও দাতা।
যিনি বান্দার অনুশোচনা বারবার কবুল করেন।
যিনি অপরাধীদের ন্যায়সঙ্গত শাস্তি দান করেন।
যিনি গুনাহের রেকর্ডও মুছে ফেলেন।
যাঁর দয়া ও মায়া সৃষ্টির জন্য অপরিসীম।
যিনি সকল রাজত্বের প্রকৃত মালিক।
যিনি সম্মান ও শ্রেষ্ঠত্বের আধার।
যিনি অবিচার দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করেন।
যিনি বিচার দিবসে সবাইকে এক জায়গায় করবেন।
যাঁর কোনো অভাব নেই এবং কারো সাহায্যের প্রয়োজন নেই।
যিনি যাকে ইচ্ছা অভাবমুক্ত ও সচ্ছল করেন।
যিনি হিকমতের কারণে মাঝেমধ্যে নেয়ামত থেকে বিরত রাখেন।
যিনি পরীক্ষা হিসেবে দুঃখ ও কষ্ট দান করতে সক্ষম।
যিনি প্রকৃত কল্যাণের মালিক।
যিনি অন্তরে ও মহাবিশ্বে ঈমানের আলো জ্বেলে দেন।
যিনি সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে দেন।
যিনি নমুনা ছাড়া চমৎকার সব সৃষ্টির কারিগর।
সবকিছু শেষ হবে কিন্তু তাঁর অবসান নেই।
সব ধ্বংসের পর মহাবিশ্ব যাঁর মালিকানায় থাকবে।
যিনি নিখুঁত প্রজ্ঞার সাথে বিশ্ব পরিচালনা করেন।
"নিশ্চয়ই আল্লাহর ৯৯টি নাম রয়েছে, এক কম ১০০টি; যে ব্যক্তি এগুলো সংরক্ষণ করবে (মুখস্থ করবে ও আমল করবে), সে জান্নাতে প্রবেশ করবে।"
— সহীহ বুখারী ও মুসলিম